চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

স্যার আশুতোষ সরকারি কলেজে মাদক বিরোধী সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা

প্রকাশ: ২০১৮-০৯-১২ ২২:২০:০৫ || আপডেট: ২০১৮-০৯-১২ ২২:২০:০৫

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী, :

আদর্শ শিশু-কিশোর সংগঠন পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলা শাখার উদ্যেগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মাদক বিরোধী সমাবেশ ও ক্লাস ভিক্তিক কুইজ প্রতিযোগিতা উপজেলার ঐতিহ্যবাহী স্যার আশুতোষ সরকারি কলেজে ১১ সেপ্টেম্বর সকালে সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদে এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাগর কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জামাল আহমদ, সহকারি অধ্যাপক সৌমেন বড়–য়া, গোলাম কিবরিয়া, মাছুমা বেগম, প্রভাষক কবির হোসেন, প্রদর্শক সুব্রত বড়–য়া, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ সেলিম, আকতার হোসেন। মোহাম্মদ আরিফুল হোসানের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সৈয়দ আরমান, মোহাম্মদ শাকিল, লিটন, তন্ময় প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর সাগর কান্তি দে বলেন, এই দেশ পূর্বের তুলনায় উন্নয়নে শিক্ষা-দীক্ষায় সমৃদ্ধিতে অনেকদুর এগিয়ে গেছে ঠিকই তবে এখনো দেশ থেকে মাদকের মতো মরণনেসা বন্ধ হয়নি। এই দেশকে আলোকিত হিসেবে গড়ে তুলতে হলে তরুন প্রজন্মদেরকে মাদকের ছোঁবল থেকে বাঁচাতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে যে কোন অন্যায়ের বিরোদ্ধে রুখে দাঁড়ানো এবং মাদক থেকে দেশকে বাঁচানো অসম্ভব কিছু নয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আগামি দিনের ভবিষ্যৎ। আগামিতে তোমরাই বিশ্বে নেতৃত্ব দেবে। তোমরা তোমাদের মা-বাবাকে যেভাবে ভালোবাস এদেশকেও ঠিক সেই ভাবে ভালোবাসতে হবে, তোমাদের জীবন তখনই সার্থক হবে যখন তোমরা শিক্ষা গ্রহণ করে মানবতার কল্যাণে কাজ করবে। সুতরাং আলোকিত সমাজ বির্নিমাণে সু-শিক্ষার বিকল্প নেই। তিনি পূর্বাশার আলোর কার্যক্রমের প্রশংসা করে আগামিতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার অনুরোধ জানান। শেষে ক্লাস ভিক্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা। বিজ্ঞপ্তি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *