চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

২ কাভার্ডভ্যানের সংঘর্ষে চালকসহ নিহত ২

প্রকাশ: ২০১৮-০৯-১২ ১০:৫৯:২৪ || আপডেট: ২০১৮-০৯-১২ ১০:৫৯:২৪

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোরারগঞ্জের সোনাপাহাড় ইউটার্ন এলাকায় এ ঘটনায় ঘটে।

নিহতদের মধ্যে একজন একটি কাভার্ডভ্যানের চালক মো. কবির (৪০)। অপর জনের পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে আসা অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *