ফারুক খান তুহিন
প্রকাশ: ২০১৮-০৯-১৩ ২১:২১:২৪ || আপডেট: ২০১৮-০৯-১৩ ২১:২২:৩২
অপরাধ ডেস্ক, বীরকন্ঠ :
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার চৌমুহনী থেকে ৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। আটক রোহিঙ্গা যুবকের নাম মো.ফয়েজ (২৫)। তিনি কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের এক নম্বর ক্যাম্পের বাসিন্দা।
চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ জাগো নিউজকে বলেন, ‘ফয়েজ সকালে টেকনাফ থেকে চট্টগ্রামে আসেন। তার পরিচিত এক ব্যক্তি বহদ্দারহাট থেকে ইয়াবাগুলো দিয়ে তাকে কর্ণফুলী মার্কেটে আরেকজনের কাছে পাঠায়।’
‘এই চক্রের বিষয়ে আরও বিস্তারিত জানতে ওই রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে,-’ বলেন শামীম আহমেদ।