চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় আহত পিকআপ চালকের ১ সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রকাশ: ২০১৮-০৯-১৩ ২১:৪২:৩৬ || আপডেট: ২০১৮-০৯-১৩ ২১:৪২:৩৬

চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া বইন্যা পুকুর পাড় এলাকায় গত ৬ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রামমূখী হাইচের সাথে দোহাজারীগামী চন্দনাইশ থানার টহলরত (ডিউটিরত) পুলিশের পিকআপের সাথে মুখোমুখী সংঘর্ষে গুরুত্বর আহতদের মধ্যে পিকআপ চালক মোঃ সেলিম উদ্দীন (২৩) দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্চা লড়ে গত ১২ সেপ্টেম্বর রাত ১২টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জানা গেছে। নিহত সেলিম উপজেলার হাছদন্ডী এলাকার বাদশা মিয়ার পুত্র।

উলে­খ্য, চট্টগ্রাম মহাসড়কের গাছবাড়ীয়া বইন্যা পুকুর পাড় এলাকায় ওভারটেকিং করার সময়  চট্টগ্রামমূখী দ্রুতগামী একটি  যাত্রীবাহী হাইচের সাথে বিপরীত থেকে আসা দোহাজারীগামী চন্দনাইশ থানার পুলিশের ডিউটিরত পিকআপটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে পিকআপ ও হাইজের সামনের অংশ ধুমড়ে মুছড়ে যায়। এ সময় গুরুত্বর আহত হয়। চন্দনাইশ থানার সেকেন্ট অফিসার এসআই ফারুক (৩৫), কনষ্টেবল কৃষ্ণ চাকমা (৫৫), আনসার বাবুল মিয়া (৪৮) ও পিকআপের ড্রাইভার দোহাজারী পৌরসভার হাছনদন্ডী এলাকার সেলিম উদ্দীন (২৩)। তৎমধ্য পিকআপ চালক  সেলিম ১ সপ্তাহ ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ১২ সেপ্টেম্বর রাত ১২টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *