আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-১৩ ০১:৩১:৫৭ || আপডেট: ২০১৮-০৯-১৩ ০১:৩১:৫৭
বীর কন্ঠ ডেস্ক :
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ সাত জামায়াত-শিবির নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে মিছ মামলা করে জামিন চাইলে শুনানি শেষে বিচারক আকবর হোসেন মৃধা তাদের জামিন নামঞ্জুর করেন।
মহানগর পাবলিক প্রসিকিউটর ফখরুদ্দীন চৌধুরী তথ্যটি নিশ্চিত করে বলেন, খুলশী থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার হওয়া জামায়াত নেতা শাহজাহানসহ ৭ জনের পক্ষে আইনজীবিরা বুধবার আদালতে জামিন আবেদন করলে শুনানিতে রাষ্ট্র পক্ষ জামিনের বিরোধীতা করে। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন।
জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন, শাহজাহান চৌধুরী, আবু তাহের ভুঁইয়া, মঞ্জুর আলম, আবুল বশর, মাহবুবুল আলম, সাইফুদ্দীন, মো. রাসেল।
উল্লেখ্য, গত ৩ আগস্ট নগরীর মুরগি ফার্ম এলাকার মাহবুবুল আলম কমিশনারের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।