চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

দেশে মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক লেনদেনর পরিমাণ ৯৯৪ কোটি টাকা

প্রকাশ: ২০১৮-০৯-১৩ ২০:৫২:২০ || আপডেট: ২০১৮-০৯-১৩ ২০:৫২:২০

দেশে মোবাইল ব্যাংকিং দিন দিন জনপ্রিয় হয়ে উঠার কারণে এ ব্যবস্থার মাধ্যমে প্রতিদিন গড়ে ৯৯৪ কোটি টাকা লেনদেন হচ্ছে।

১৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, চলতি বছরের জুলাই মাসের হিসাব অনুযায়ী, বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দৈনিক গড়ে ৯৯৪ কোটি টাকা লেনদেন হয়ে থাকে। মোবাইল ফোন ব্যাংকিংয়ে মোট গ্রাহকের সংখ্যা ছয় কোটি ৪০ লাখ। তাদের মধ্যে তিন কোটি ৬০ লাখ গ্রাহক এ পদ্ধতির মাধ্যমে সক্রিয়ভাবে লেনদেন করে থাকেন।

ক্ষমতাসীন দলের আরেক সংসদ সদস্য একেএম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ ২০১৭-১৮ অর্থবছরে বিভিন্ন দেশ ও দাতা সংস্থার কাছ থেকে এক হাজার ৪১৬ কোটি ২১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার বৈদেশিক সাহায্য পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে।

এসবের মধ্যে এক হাজার ৪২৩ কোটি ১৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ঋণ এবং ৩৮ কোটি ৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলার অনুদান।

মুহিত আরও জানান, একই অর্থবছরে ৬২৯ কোটি ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বৈদেশিক সাহায্য ছাড় করা হয়েছে। এর মধ্যে ৫৯১ কোটি ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ ও ৩৮ কোটি ৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার অনুদান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *