চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় আলামপুর গ্রাম্য সড়কে পূর্বের স্থানে কালভার্ট নির্মাণের দাবি

প্রকাশ: ২০১৮-০৯-১৩ ০১:০১:১০ || আপডেট: ২০১৮-০৯-১৩ ০১:০১:১০

 

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ার ধলঘাট ইউনিয়নের আলামপুর গ্রাম্য সড়কে একটি কালভার্ট নির্মাণ কাজ চলছে। এটি পূর্বের নালার স্থানে না করে নতুন ভাবে ৪/৫ ফুট দূরত্বে করার ফলে আবদুল মোতালেব নামে এক ব্যক্তির ক্ষতি হচ্ছে মর্মে তিনি পটিয়া উপজেলা প্রকৌশলী ও স্থানীয় চেয়ারম্যানের কাছে প্রতিকার প্রার্থণা করেছেন বলে জানা গেছে।

জানা যায়, পটিয়ার ধলঘাট ইউনিয়নের আলামপুর সড়কের আবদুল মোতালেবের ভোগ দখলিয় কয়েক একর জমি রয়েছে। এ জমির পাশ দিয়ে বয়ে যাওয়া সড়কে ইতিপূর্বে স্থাপিত ৪টি নালা দিয়ে উভয় পাড়ের পানি নিষ্কাষন হতো। বর্তমানে পটিয়া এলজিইডি এ সড়কে দ্রুত পানি নিষ্কাষনের স্বার্থে একটি কালভার্ট নির্মাণ কাজ হাতে নিয়েছে। এতে পূর্বের নালা বাদ দিয়ে নতুন করে ৪/৫ ফুটু দূরত্ব দিয়ে এ কালভার্ট নির্মাণ কাজ শুরু করায় আবদুল মোতালেব অভিযোগ করেন যে, পানির ঢলে তার জমির ফসল হানি সহ ব্যাপক ক্ষতি সাধিত হবে। কেননা নতুন পুরাতন মিলে তার প্রায় ১৬ ফুট জায়গার উপর দিয়ে পানির প্রবাহ ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। তিনি এব্যাপারে পটিয়া উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত ও চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুনকে অভিযোগ করলে তারা বর্তমানে ঠিকাদার কর্তৃক কালভার্ট নির্মাণ কাজ সাময়িক স্থগিত করেছেন। উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত জানান, বিষয়টি সরেজমিন তদন্তপূর্বক কারো যাতে ÿতি না হয় সেদিকে দৃষ্টি রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন বলেন, জনস্বার্থে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। যাতে কারো ক্ষতি না হয় সেদিকে নজর রেখে প্রকল্প বাস্তবায়ন করা হবে। এব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *