আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-১৩ ২১:৩১:৩১ || আপডেট: ২০১৮-০৯-১৩ ২১:৩১:৩১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া পৌর সদরে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ১৮টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে। পাশাপাশি ৫৫ হাজার টাকা জরিমানাও আদায় করেছে। বুধবার সকালে পৌর সদরের ফায়ার সার্ভিসের সামনে বিআরটিসির নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউল হক এই অভিযান পরিচালনা করেন। এই সময় সিএনজি, বাস, তেলের ট্রাক, মিনি পিকআপ ও খোলা ট্রাকের বিরুদ্ধে মামলা দেন এবং জরিমানা আদায় করেন।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়ক হয়ে অবৈধ বিভিন্ন গাড়ি চলাচল করে আসছিল। সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি এসব অবৈধ গাড়ির বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিলে পটিয়াসহ বিভিন্ন এলাকায় গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া শুরু হয়।
পটিয়া থানার উপ-পরিদর্শক মো. মখসুুদুর রহমান জানিয়েছেন, অবৈধ গাড়ির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১৮টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে এবং ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও পাশাপাশি ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ভুমিকা রাখছেন।