চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া রেল ষ্টেশন টু ডাক বাংলো সড়কের ডাস্টবিনে ময়লার ভাগাড়

প্রকাশ: ২০১৮-০৯-১৩ ২১:২৩:৩৯ || আপডেট: ২০১৮-০৯-১৩ ২১:২৩:৩৯

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়া পৌর সদরের রেল ষ্টেশন টু ডাক বাংলো সড়কটি একটি ব্যস্ততম সড়ক হলেও প্রতিদিন এ সড়কের ডাস্টবিন পরিস্কার না হওয়ায় এটি ময়লার ভাগাড়ে পরিণত হয়ে দূর্গন্ধ ও রোগ ব্যাধি ছড়াচ্ছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও জনাসধারণগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এটি পৌর সদরের গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও পৌরসভার সেবকগণ এটি পরিস্কারে ব্যবস্থা গ্রহণে গাফিলতি করায় প্রতিনিয়ত জনগণ ভোগান্তির মুখে পড়ছে। তারা এব্যাপারে পৌর মেয়র সহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছে।

জানা যায়, পটিয়া পৌর সদরের রেল ষ্টেশন টু ডাক বাংলো সড়কটি পূর্ব দিকে বিওসি রোড সর্ব দক্ষিণে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের সাথে যুক্ত। প্রতিদিন এ সড়কের পৌরসভা স্থাপিত ডাস্টবিনে জনগণ ময়লা আবর্জনা ও উচ্ছিষ্ট খাবারগুলো জমা করেন। নিয়ম অনুযায়ী পৌরসভার সেবকরা এগুলো সেখান থেকে নিজস্ব পরিবহনে করে নিয়ে যাবার কথা। এতদিন তারা নিয়মিত এ ময়লা গুলো নিয়ে গেলেও গত কয়েকদিন ধরে সেবকরা ডাস্টবিনের ময়লা আবর্জনা অপসারণে গড়িমসি করায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ সহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছে। স্থানীয় ব্যবসায়ী শফিউল আলম বলেন, আমার দোকানের ১/২শ গজ দূরেই এ ডাস্টবিন। এখানে প্রতিদিন প্রায় শতাধিক দোকানদার ও অধিবাসীরা তাদের ময়লা আবর্জনা ও উচ্ছিষ্ট খাবারগুলো মজুদ করেন। যা পৌরসভার সেবকরা নিয়ে যায়। কিন্তু গত কয়েকদিন ধরে সেবকদের দায়িত্বকাজে অবহেলার কারণে এখানে ডাস্টবিনে ময়লাগুলো ৪/৫ দিন পর্যন্ত জমে থাকায় দূর্গন্ধ ছড়িয়ে পরিবেশ বিপন্ন হচ্ছে। বিশেষ করে এ ময়লাগুলো প্রতিদিন বিভিন্ন পশু পাখির খাবারে পরিণত হয়। এতে প্রতি মুহুর্তে চারদিকে দূর্গন্ধ ছড়ায়। আমি ব্যবসায়ীদের পক্ষ থেকে এব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *