ফারুক খান তুহিন
প্রকাশ: ২০১৮-০৯-১৩ ২০:৪৯:৫৮ || আপডেট: ২০১৮-০৯-১৩ ২০:৫০:৫১
বান্দরবান অফিস, বীরকন্ঠ :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্ট -২০১৮ তে বান্দরবান সদর উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে সুয়ালক ইউনিয়ন দল। বৃহস্পতিবার (১৩সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টঙ্কাবতী ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুয়ালকের তরুণেরা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরষ্কার তোলে দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন প্রিন্স, পৌরসভার মেয়র বেবী ইসলাম, সুয়ালক ইউনিয়ন চেয়ারম্যান উক্যানু মার্মা, টংকাবতি ইউনিয়ন চেয়ারম্যান প্লুকান ম্রো, সুয়ালক ইউপি সচিব ক্যা মং মারমা প্রমুখ ।
টুর্ণামেন্টটি মঙ্গলবার শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হয় । এতে মোট ৫টি দল অংশগ্রহণ করে।