চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

শেখ হাসিনার সরকার শিশু ও নারীর উন্নয়নে যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করেছে : ফারুক চৌধুরী

প্রকাশ: ২০১৮-০৯-১৩ ২১:৩৬:০০ || আপডেট: ২০১৮-০৯-১৩ ২১:৩৬:০০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : 

কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী বলেছেন, শিশু ও নারীর যথাযথ উন্নয়ন নিশ্চিত করা গেলেই সমৃদ্ধ জাতি গঠন করা সম্ভব হবে। তাই জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু ও নারীর উন্নয়নে নানা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করেছে। তিনি শিশু ও নারীর উন্নয়ন মানে সমগ্র জাতির উন্নয়ন বলে মন্তব্য করে বলেন, শিশুরা হচ্ছেন রাষ্ট্রের আগামীর যোগ্য কর্ণধার। তাদেরকে সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সরকার শিশুর সুরক্ষায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। তার মধ্যে শিশুদের নিয়মিত বিদ্যালয়মুখি করার পাশাপাশি পুষ্টির উন্নয়নে সরকার স্কুল ভিত্তিক ভাতা ও দুপুরের টিফিনের ব্যবস্থা করেছে। এছাড়াও নারীদেরকে মাতৃত্বকালীন এবং বয়স্ক ভাতা সহ বিভিন্ন ভাতা ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করছে। যা আগামীতেও অব্যাহত রাখা গেলে বাংলাদেশ ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তিনি এ লক্ষ্যে সরকারের গৃহিত পদক্ষেপগুলো জনসমক্ষে তুলে ধরার মাধ্যমে জনসচেতনতা বাড়াতে ওরিয়েন্টেশনে উপস্থিত বিভিন্নস্তরের নেতৃবৃন্দের প্রতি কাজ করার আহবান জানান।

কর্ণফুল উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ওসি তদন্ত ইমাম হাসান, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম, বানাজা বেগম, ডা. মাশরুফা তাহের, সহকারী তথ্য কর্মকর্তা মো. কামরুজ্জামান, পটিয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক আবদুল আওয়াল, সাংবাদিক হারুনুর রশিদ, সিদ্দিকী, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, কফিল উদ্দিন, নির্বাচন অফিসার আবদুশ শুক্কুর, দুর্যোগ ব্যবস্থাপনার সিপিপি নজরুল ইসলাম, মোমেন আকতার নয়ন, মঞ্জু আকতার, রত্ন দত্ত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *