চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদিতে বিদেশি শ্রমিক ছাঁটাই : ঝুঁকিতে বাংলাদেশিরা   

প্রকাশ: ২০১৮-০৯-১৩ ০১:৪১:০৩ || আপডেট: ২০১৮-০৯-১৩ ০১:৪১:০৩

খলিল চৌধুরী,  সৌদিআরব :

সৌদি আরবে বেকারত্ব নিরসনে সরকারি-বেসরকারি খাতে বিদেশি শ্রমিক ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। বেকারত্বের হার ১২ দশমিক ৮ শতাংশের নিচে নামিয়ে আনতে এ কর্মসূচি হাতে নিচ্ছে দেশটির সরকার। এর ফলে ঝুঁকিতে রয়েছেন বাংলাদেশি শ্রমিকরা।

সৌদির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী বুধবার থেকে এ নিয়ম কার্যকর হলে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার ছোট হচ্ছে বলে রিয়াদের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, নিষেধাজ্ঞায় থাকা ১২টি সেক্টরের মধ্যে গৃহস্থালি-অফিসিয়াল ফার্নিচার, পাইকারি ও খুচরা পোশাক বিক্রি ও গৃহস্থালি তৈজসপত্রের ব্যবসায় যুক্ত রয়েছেন বাংলাদেশিরা। নতুন এ ঘোষণার ফলে সৌদিতে বাংলাদেশি শ্রমিকরা নতুন ব্যবসা খুঁজছেন। আবার অনেকেই নতুন করে ঝামেলায় না জড়িয়ে দেশে ফেরার চিন্তা করছেন।

বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসি জানান, সৌদি সরকারের সিদ্ধান্ত এখনও বাস্তবায়িত হয়নি, তবে ধীরে ধীরে হবে। আমাদের লোকজন কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। তবে চেষ্টা চলছে, নতুন নতুন সেক্টরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে। সে লক্ষ্যে কাজ চলছে।

সৌদির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রী আলী আল ঘাফিস দেশটির গণমাধ্যমকে জানিয়েছেন, বিদেশি শ্রমিকের পরিবর্তে সৌদি নাগরিকদের নিয়োগের এই সিদ্ধান্ত মানা না হলে শ্রম আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলছে, ১২টি খাতে দেশটির নারী-পুরুষ ছাড়া অন্য কোনও দেশের নাগরিকরা এখন থেকে কাজ করতে পারবেন না। খাতগুলো হলো- মোটরযান এবং এর যন্ত্রাংশ খুচরা বা পাইকারি বিক্রয় কেন্দ্র, পাইকারি ও খুচরা পোশাক, কাপড়-জুতা-প্রসাধনী বিক্রয় কেন্দ্র, গৃহস্থালি-অফিসিয়াল ফার্নিচার বিক্রয় কেন্দ্র, গৃহস্থালি তৈজসপত্র এবং হাঁড়ি-পাতিল বিক্রয় কেন্দ্র।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *