প্রকাশ: ২০১৮-০৯-১৪ ২২:১০:১৩ || আপডেট: ২০১৮-০৯-১৪ ২২:১১:৩৮
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব এম এ মতিন বলেছেন, “ ইসলামী ফ্রন্ট দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আগামী নির্বাচনে অংশ নেবে। নির্বাচনী বিজয় মঞ্চে দাঁড়ানোর জন্য সব ধরনের পরি¯ি’তি মোকাবেলায় প্রস্তুত রয়েছে ইসলামী ফ্রন্ট। জোট মহাজোট দুই দল অপর্কম করে চলছে। মানুষ চায় একটু শান্তি। দূর্নীতি আর প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্তি চায়। আদর্শিক নেতৃত্বের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ। আগামী সংসদ নির্বাচনে সম্মিলিত জাতীয় জোট নির্ধারন করবে কারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। ”
দলীয় নেতাকমীদের উদ্দেশ্যে তিনি বলেন, “নির্বাচনী প্রস্তুতি প্রচারপত্র বিলি করতে হবে, মোমবাতি প্রতীকের পক্ষে জনমত গড়ে তুলতে হবে। ইসলামী ফ্রন্ট আগামী সংসদ নির্বাচনে যাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য। ভোটের মাধ্যমে প্রতিপক্ষকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনতে হবে। ” শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া ইসলামী ফ্রন্টের আয়োজনে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শায়েখ নুরুল ইসলামী ফারুকী’র স্মরনসভা ও প্রীতি সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক করিম উদ্দিন হাছানের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলার সভাপতি তৈয়ব আলী, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম, যুবসেনার কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ড. ইকবাল হাছান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ এমরানুল ইসলাম, চট্টগ্রাম উত্তরজেলার সভাপতি মুহাম্মদ ইসমাইল। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন, অনুষ্ঠান আয়োজন কমিটির সচিব মাহামুদুর রশিদ মাসুদ, যুবসেনা নেতা মীর হাবীবুল্লাহ, আজিম উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া, আমান উল্লাহ, মোজাহেদুল ইসলাম,এইচ এম ফরিদ, ছাত্রসেনা নেতা সোহেল তালুকদার, আবদুল খালেক, ইকরাম হোসাইন, শাহাদাত তানভীর প্রমুখ।