প্রকাশ: ২০১৮-০৯-১৪ ১৮:২৩:৪১ || আপডেট: ২০১৮-০৯-১৪ ১৮:২৩:৪১
ডা: তারেক আহমদ, সৌদিআরব থেকে:
আজকে গিয়েছিলাম বহু আলোচিত রহস্যময় সেই জিনের পাহাড়- ওয়াদিয়া জিন। কোরান শরীফে যেই ওয়াদিয়া জিনের কথা বলা হয়েছিল এটি সেটি নয়। সৌদি আরবের মদিনা শহর হতে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ওয়াদি আল বায়দা নামক স্থানে এই জিনের পাহাড় অবস্থিত। সেই পাহাড়ের একটি বিস্ময়কর ঘটনা হচ্ছে, সবকিছুই ঢালুর বিপরীত দিকে গড়ায়। মানে কোন বস্তু স্বাভাবিক নিয়মে উপর থেকে অপেক্ষাকৃত নিচের দিকে গড়াবে, কিন্তু এখানে তার উল্টো।
রহস্যঘেরা এই পাহাড়ে বন্ধ গাড়িও(নিউট্রল) ঢালুর বিপরীতে চলতে শুরু করে। অনেকেই ধারণা করেন, জায়গাটিতে প্রচুর চুম্বকজাতীয় পদার্থ রয়েছে বিধায় এমন ঘটনা ঘটে। আবার অনেকে মনে করে এটি জিনের কাজ।
তো এতদিন শুধু শুনেই গেলাম আজ স্বচক্ষে দেখে ও পরীক্ষা করে নিলাম। আমাদের গাড়ী নিউট্রল অবস্থায় মদীনার দিকে চলতে শুরু করল, গাড়ী উল্টো করে রাখলাম, তখন উল্টো গাড়ী চলা শুরু করল। এরপর করলাম রাস্তায় পানির বোতল রেখে, সেটিও মদীনার দিকে গড়াতে শুরু করল।
★[[[এক তথ্যে জানা গেছে, ২০১০ সালের দিকে সৌদি সরকার ওয়াদি আল বায়দায় একটি সড়ক তৈরির পরিকল্পনা করেছিল। কিন্তু তাতে ঘটে বিপত্তি। ৩০ কিলোমিটার পর্যন্ত কাজ করার পর হিতে বিপরীত। হঠাৎ দেখা যায়, রাস্তা নির্মাণের যন্ত্রপাতি ধীরে ধীরে মদিনা শহরের দিকে একা একাই চলে যাচ্ছে।
দেখে মনে হয়, যেন অদৃশ্য কোনো শক্তি যন্ত্রপাতিগুলোকে মদিনার দিকে ঠেলে দিচ্ছে। আশ্চর্যের বিষয়, পিচ ঢালাইয়ের ভারী রোলারগুলোও বন্ধ থাকা অবস্থায় ধীরে ধীরে ঢালু বেয়ে উপরের দিকে উঠতে থাকে।
এমন দৃশ্য দেখে শ্রমিকরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। পরে তারা সেখানে কাজ করতে অনীহা প্রকাশ করে। সড়কটির কাজ যেখানে বন্ধ করা হয় সেখানে চারিদিকে বিশাল বিশাল কালো পাহাড়।
ওখানের শেষ মাথায় গোলচত্বরের মতো হয়ে আবার সেই রাস্তা দিয়েই মদিনা শহরে আসার ব্যবস্থা করা হয়েছে। ওই সড়কটি ২০০ কিলোমিটার করার কথা থাকলেও শেষ পর্যন্ত ৪০কিলোমিটার করেই কাজ বন্ধ করে দেয়া হয়।
এমন উদ্ভট ঘটনায় জিনের পাহাড়কে ঘিরে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য পর্যটক এই জিনের পাহাড় দেখতে আসে। প্রতিবছর হজে আসা মানুষও এই রহস্যঘেরা জিনের পাহাড় দেখার জন্য ভিড় করে।–সংগ্রহিত