চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে বিএনপি’র মতবিনিময় সভা

প্রকাশ: ২০১৮-০৯-১৪ ২২:০৪:০১ || আপডেট: ২০১৮-০৯-১৪ ২২:০৪:০১

চন্দনাইশ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ মহসিন জিল্লুর করিম বলেছেন, বর্তমান সরকার এককভাবে ক্ষমতা স্থায়ী করার জন্য বিএনপি নেত্রীকে মিথ্যা জেল,জুলুম করে আটকে রেখে বিএনপির নেতাকর্মীদের মামলা,হামলার ভয়ভীতি দেখিয়ে আগামী সাংসদ নির্বাচনে বিএনপিকে ল্যাইনচুত করতে চাই এবং নির্বাচন থেকে দুরে সরাতে চাই। কিন্তু বিএনপি সকল ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্রের জয় নিশ্চিত করবেই। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় না থেকেও সাধারণ জনগণের পাশে ছিল এবং থাকবে। ১৪ সেপ্টেম্বর বিকালে দোহাজারী পৌরসদরে অগ্নিকান্ডে ভষ্মিভূতদের দেখতে গিয়ে চন্দনাইশ বিএনপির উদ্যোগে দোহাজারী হাজারী শপিং সেন্টারের ২য় তলায় একটি রেস্টুরেন্টে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবন্দের সাথে তাৎক্ষণিক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি নেতা মোক্তার আহমদ। প্রধান বক্তা ছিলেন, দক্ষিণ জেলা বিএনপি নেতা সালাউদ্দীন চৌধুরী। এসময় তিনি বলেন, স্বৈরাচারী সরকার গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার বার বার কর্ব করে আসছে। এবারও ক্ষমতায় থাকার জন্য নীল নকশা তৈরী করার পরিকল্পনা করছেন। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে। তাই সকল নেতৃবৃন্দকে জাতীয়বাদীদলের যে কোন আন্দোলন সংগ্রামে প্রস্তুত থাকার আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা নওশা মিয়া, বাবু খান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মোরশেদুল আলম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল নেতা মিন্টু,আমির হোসেন, আবদুল, আজগর, হাকিম, আলম, মাহাবুব, হামিদ,এয়াকুব, নুরুল ইসলাম, মেজবাহ উদ্দীন, জাহাঙ্গীর, বক্কর, কামাল, মোশারফ, বাবু, রিদোয়ান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *