চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বেলাল আহমদ বিশেষ প্রতিনিধি

লামায় পুলিশের অভিযানে ইয়াবাসহ থুইনুমং মার্মা আটক

প্রকাশ: ২০১৮-০৯-১৪ ২২:১৯:২২ || আপডেট: ২০১৮-০৯-১৪ ২২:১৯:২২

বান্দরবানের লামা থানা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে ৩৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ থুইনিমং মার্মাকে (৩৬) কে গ্রেফতার করা হয়।

লামা পৌরসভা ৭নং ওয়ার্ড পশ্চিম লাইনঝিরি এলাকার লামা-চকরিয়া সড়কের লাইনঝিরি উঠন্তি নামক স্থান হইতে তাকে আটক করা হয়েছে।

থুইনু মং মার্মা লামা উপজেলা আওয়ামীলীগের ত্রানও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও বান্দরবান ৩০০ নং আসনে সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে মনোনয়নের জন্য প্রচার প্রচারণা করে আসছিল দীর্ঘ দিন ধরে । সে বড় নুনারবিল পাড়ার বাসিন্দা মৃত প্রু চাথুই মার্মার ছেলে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাশের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা শুক্রবার বিকাল ৩টার দিকে লাইনঝিরি এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৬পিস ইয়াবাসহ থুইনুমং মার্মাকে আটক করে।

ইয়াবাসহ থুইনুমং মার্মাকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) আপ্পেলা রাজু নাহা বলেন, আটক থুইনুমং মার্মা বিরুদ্ধে

লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন,১৯৯০ এর ১৯(১) এর টেবিল ৯(ক) ধারায় মামলা করা হয়। মামলা নং ০৭, ১৪ সেপ্টেম্বর ২০১৮ ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *