বীর কন্ঠ
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-১৫ ২০:৩৪:৪২ || আপডেট: ২০১৮-০৯-১৫ ২০:৩৪:৪২
রাঙ্গুনিয়া প্রতিনিধি, বীরকন্ঠ :
ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় মহাসচিব ও ঢাকা লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস মুফ্তি ফয়জুল্লাহ’র পিতা মুহাম্মদ আনোয়ার (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। ‘মরহুম মুহাম্মদ আনোয়ার পিডিবি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। শনিবার (১৫ সেপ্টেম্বর)
দুপুর দুইটায় তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটায় নিজ বাড়ি সংলগ্ন মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহম্মদ শফি, রাঙ্গুনিয়া ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা ইসহাক নূর, সাধারণ সম্পাদক নুরুল আজিম।
এছাড়াও বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন এবং তার রূহের মাগফেরাত কামনা করেছেন।