আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-১৫ ২১:১০:৫১ || আপডেট: ২০১৮-০৯-১৫ ২১:১০:৫১
বীর কন্ঠ ডেস্ক :
নগরের পাঁচলাইশ থানা এলাকায় তিন নম্বর বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. জিল্লুর রহমান(৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জিল্লুর রহমান রাউজান পূর্ব গুজরা এলাকায় সৈয়দুল হক সিকদারের ছেলে।শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সানমার শফিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় চালক ও হেলপার পালালেও বাসটিকে আটক করেছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ।