এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-১৫ ১৯:৩৪:৫১ || আপডেট: ২০১৮-০৯-১৫ ১৯:৩৪:৫১
চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে ঝুলন্ত অবস্থায় একটি সিএনজি গ্যারেজ থেকে আনোয়ার হোসেন (২৩) নামে সিএনজি মেস্ত্রীর লাশ উদ্ধার করে থানা পুলিশ মর্গে প্রেরণ করেছেন। ঘটনাটি ১৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলার বরমা কেশুয়া রাস্তা মাথা এলাকায় ঘটে। আনোয়ার সাতকানিয়া উপজেলার চরতী তুলাতলী এলাকার মৃত জালাল উদ্দীনের পুত্র। শঙ্খ নদীর ভাঙ্গনে তারা বর্তমানে বরমা ৩নং ওয়ার্ড এলাকায় স্বপরিবারে বসবাস করছেন।
স্থানীয় ইউপি সদস্য আবুল মনজুর জানান, বরমা কেশুয়া রাস্তা মাথা এলাকায় সিএনজির পার্টস ব্যবসায়ী আবদুল খালেক তার দোকানের পার্শ্বে সিএনজির মেস্ত্রী আনোয়ারকে একটি সিএনজির গ্যারেজ খুলে দেয়। সেখানে একটি ছকিতে আনোয়ার রাত্রীযাপন করেন। শনিবার সকালে এক সিএনজি চালকের গ্যারেজে রেখে যাওয়া সিএনজি নিতে গেলে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে দোকানে মালিক ও স্থানীয় মেম্বারকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মেস্ত্রী আনোয়ারের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এব্যাপারে লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই মুজিব জানান, ঘটনার সত্যতা স্বীকার বলেন, লাশের পাশ থেকে ২টি মোবাইল সেট একটি ভাঙ্গা ও আরেকটি অক্ষত মোবাইল উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে লাশের প্রকৃত তথ্য জানা যাবে। থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।