চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

দোহাজারী হাইওয়ে থানার উদ্যোগে ট্রাফিক ক্যাম্পেই

প্রকাশ: ২০১৮-০৯-১৫ ১৯:২৮:৩৯ || আপডেট: ২০১৮-০৯-১৫ ১৯:২৮:৩৯

চন্দনাইশ প্রতিনিধি:

“সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী’’ এমন স্লোগান নিয়ে মহাসড়কে আইনশৃঙ্খলার গতি ফিরাতে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মোজাফ্ফরাবাদ এলাকায় ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় বেশ কয়েকটি থ্রি-হুইলার যানবাহন আটকসহ বেশ কয়েকটি যানবাহনে মামলা দেওয়া হয়। এছাড়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে হাইওয়ের পুলিশ সদস্যরা সচেতনতামূলক লেখা সম্মলিত ব্যানার হাতে ধরে এবং তা মাইকে করে চালকদের সচেতনতা মূলক উপদেশ প্রদান করেন। এই সময় তাদের সহযোগীতা করেন কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়ের স্কাউটের (কাপ) ১৫ সদসের একটি দল। ক্যাম্পেইনে নেতৃত্ব দেন,  দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দনাইশ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এসএম রাশেদ, সাধারণ সম্পাদক এম.ফয়েজুর রহমান, হাইওয়ে থানার এস আই শরিফ হাসান, এএসআই মহরম, আরকান সড়ক পরিবহনের শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আরফ আলী বাঁচ, দোহাজারী ট্রাক মিনি কল্যাণ সমিতির সহ-সভাপতি সিরাজুল ইসলাম,চট্টগ্রাম জেলার ট্রাক মালিক সমিতি চন্দনাইশ শাখার সভাপতি এখলাস মিয়া, সেক্রেটারী মোহাম্মদ ইসহাক, এএ্সআই আতিক, এসআই শরিফুরজ্জামান, কনষ্টেবল রাসেল সরকার, মোবারক, কাদের হোসেন প্রমুখ। এ সময় দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, মহামান্য হাই কোটের নির্দেশ ও সরকারী বিধি মোতাবেক দূর্ঘটনা প্রতিরোধে থ্রি-হুইলার যানবাহন বন্ধে, মোটরসাইকেলে হেলমেড বাধ্যতামূলক করতে ও মহাসড়কে শৃঙ্খলা ফিরাতে সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন আয়োজন করেছেন। সরকারী নিদের্শনা মতে প্রতি শনিবার এ ট্রাফিক ক্যাম্পেইন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *