আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-১৫ ২২:০৮:১৯ || আপডেট: ২০১৮-০৯-১৫ ২২:০৮:১৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ায় ঘরের ফ্রিজের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শারমিন আক্তার (১৬) নামের এক কলেজ ছাত্রী মারা গেছেন। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে। তাকে আহতবস্থায় চমেক হাসপাতালে নেয়া হলে বিকেল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত শারমিন ওই এলাকার ২ নম্বর ওয়ার্ডের রবিউল্লাহ মাস্টার বাড়ি এলাকার ইদ্রিস মিয়ার মেয়ে ও হুলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী।
নিহতের স্বজন ও স্থানীয় যুবলীগ নেতা বুলবুল হোসাইন জানান, ‘সকালে ঘরের ফ্রিজের সুইচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয় শারমিন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেলে তার মৃত্যু হয়।পটিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ জানান, ‘কলেজ ছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হওয়ার পর চমেকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।