চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে রাঙ্গুনিয়ায় পৌরসভা চ্যাম্পিয়ন

প্রকাশ: ২০১৮-০৯-১৫ ২০:৫২:২৪ || আপডেট: ২০১৮-০৯-১৫ ২০:৫২:২৪

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা হাজারো দর্শকের উপস্থিতি আর উচ্ছ্বাসে শেষ হয়েছে। গতকাল শনিবার (১৫ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪ টায় শুরু হয় খেলা। চুড়ান্ত খেলায় প্রতিদ্বন্ধিতা করেন রাঙ্গুনিয়া পৌরসভা একাদশ ও মরিয়ম নগর ইউনিয়ন ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধে প্রথম গোল করে পৌরসভা একাদশ এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মাথায় মরিয়ম নগর ইউনিয়ন একাদশ গোল করে খেলার সমতা আনেন। টান টান উত্তেজনাপূর্ন খেলার নির্ধারিত সময়ে কোনো পক্ষ গোল করতে না পারায় ট্রাইবেকারে গেলে সেখানে জয়ী হয় পৌরসভা ফুটবল একাদশ। শেষে খেলার পুরষ্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা স্বজন কুমার তালুকদার ,পৌরসভার মেয়র মো. শাহাজাহান সিকদার, চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান চৌধুরী, জামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার , আকতার হোসেন খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার  খায়রুল বশর মুন্সি , পৌরসভা আওয়ামীলীগ সভাপতি আসলাম খাঁন, সাবেক ইউপি চেয়ারম্যান লোকমানুল হক , নজরুল কাদের প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *