অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-১৫ ২১:৪৭:১৩ || আপডেট: ২০১৮-০৯-১৫ ২১:৪৭:১৩
অধীর বড়ুয়া, বোয়ালখালী:
বোয়ালখালীতে ৫ একর জমিতে ৬০ হাজার কোঠি টাকা ব্যায়ে দৃষ্টি নন্দন ও সর্বাধিক সুবিধা সমৃদ্ধ অাইটি পার্ক নির্মাণ করা হবে।
গত ১৫ সেপ্টেম্বর উপজেলার ঐতিহ্যবাহী ১৩৮ বছরের শিক্ষা প্রতিষ্ঠান পিসিসেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ট ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে চট্রগ্রাম -৮ অাসনের সাংসদ অালহাজ্ব মঈন উদ্দিন খান বাদল একথা বলেন। তিনি অারো বলেন-শিক্ষা বান্ধব শেখ হাসিনার সরকারের অামলেই শিক্ষা প্রতিষ্টান ও শিক্ষার্থীদের প্রয়োজনে সব ধরণের সহায়তা দিতে প্রস্তুত, শুধু শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদেরকে মানবসম্পদে পরিনত করতে হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিঃ শৈবাল দাশের সভাপতিত্বে অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান।
শিক্ষিকা ডেজি চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা অাছিয়া খাতুন, দক্ষিন জেলা অাওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ অাবদুল কাদের সুজন, জেলা পরিষদ চট্রগ্রামের সদস্য মোঃ ইউনুস, উপজেলা অাওয়ামীলীগ সভাপতি অাহম্মদ হোসাইন, সাধারন সম্পাদক এসএম সেলিম, জাসদ সভাপতি মনির উদ্দিন খান, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইরুল ইসলাম। বিদ্যালয়ের শিল্পী গোষ্টির পরিবেশনায় উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-বিদ্যালয় পরিচালনা পর্ষদের দাতা সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য ডাঃ সীমান্ত ওয়াদাদ্দার, মোঃ জসিম উদ্দিন, মিঃ অমিত মজুমদার শংকর, সাংবাদিক মুজাহিদুল ইসলাম,মাওলানা শোয়াইব রেজা, অাওয়ামীলীগ নেতা অাবদুল ওয়াদুদ প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের কৃতি ও বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এদিকে অনুষ্টানে সাংসদ বাদলের ঘোষণা অাইটি পার্ক নির্মাণের জন্য ৫ একর জমির চাহিদা মেঠাতে তাৎক্ষনিক ভাবে এলাকার দানশীল ব্যাক্তি অমিত মজুমদার শংকর, শৈবাল দাশ সদ ইচ্ছে প্রকাশ করেন।
অনুষ্টান শুরু পূর্বে প্রধান অতিথি প্রায় ১৩৮ শত বছরের পুরানো জীর্নশীর্ণ স্কুল ভবন গুলো পরিদর্শন করেন।