চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

রামুতে হানিফ পরিবহন – ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

প্রকাশ: ২০১৮-০৯-১৫ ২১:০১:৩৯ || আপডেট: ২০১৮-০৯-১৫ ২১:০১:৩৯

বীর কন্ঠ ডেস্ক :

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রশিদ নগর হামিরপাড়া এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রীসহ অন্তত ২৫জন আহত হয়েছে।

শনিবার বিকাল ৪টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার  হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত বাস-ট্রাকটি জব্দ করেছে। আহতদের তাৎক্ষনিক পরিচয় কেউ জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, যাত্রী বোঝাই হানিফ পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫- ৩৩৮২) কক্সবাজার যাচ্ছিল। মহাসড়কের রামুর রশিদনগর হামিরপাড়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি (১১-০৭০১) অপর একটি গাড়ীকে অভারটেক করতে মুখোমুখী সংঘর্ষে পড়ে। এতে গাড়ী বাস ও ট্রাকের সামনের ড্রাইভিং সিট অংশ দুমড়ে মুছড়ে গেছে। আহত হয়েছে উভয় গাড়ীর চালক হেলফারসহ অন্তত ২৫জন।

স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রামু উপজেলাসহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। তারা কেউ তাৎক্ষনিক তাদের পরিচয় জানতে পারেনি।

রামু তুলা বাগান হাইওয়ে পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মুজাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত গাড়ী দুটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যাবার প্রক্রিয়া চালাচ্ছে।

ওসি মুজাহিদ আরো জানান, আহতদের মাঝে হানিফ বাস ও ট্রাক চালকের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন উদ্ধারকারিরা। বাকী যাত্রিরা কম বেশি আহত হয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *