চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ফারুক খান তুহিন

সাতকানিয়ায় দেশ পরিষ্কার রাখার শপথ

প্রকাশ: ২০১৮-০৯-১৫ ২০:২৬:৪১ || আপডেট: ২০১৮-০৯-১৫ ২০:২৬:৪১

সাতকানিয়া, বীরকন্ঠ : 

দেশটাকে পরিষ্কার করি দিবসে সাতকানিয়ায় দেশ পরিষ্কার রাখার শপথ নিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ । আজ (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাজালিয়ায় পরিবর্তন চাই সংগঠনের ব্যানারে এ শপথ নেয়।

‘চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই’ এ শ্লোগানকে সামনে রেখে সংগঠনটি সারাদেশে একযোগে দেশ পরিষ্কার ক্যাম্পেইন করে । এরই ধারাবাহিকতায় বাজালিয়াতে  বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবর্তন চাই সংগঠনের উপজেলা কমান্ডার ইউনুস নূরী, বাজালিয়া সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক আক্তার কামাল চৌধুরী, সাংবাদিক ফারুক খান তুহিন,  ছাত্রলীগ নেতা মোস্তাক আহমেদ,  ইউপি সদস্য শামসুল ইসলাম , ধারাভাষ্যকার ও ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন,  পরিবর্তন চাই সংগঠনের স্বেচ্ছাসেবক, বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী, ও শিক্ষার্থী ।

পরে পরিবর্তন চাই সংগঠনের কর্মীরা পরিষ্কার অভিযান চালান। ক্যাম্পেইনে অংশ গ্রহণ কারী অতিথিরা  ময়লা আবর্জনা মুক্ত বাংলাদেশ গঠনে গণমানুষের মাঝে সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধ করণের তাগিদ দেন ।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *