চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার মুজাফ্ফরাবাদ কলেজে  অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-০৯-১৬ ২৩:৫৩:০৩ || আপডেট: ২০১৮-০৯-১৬ ২৩:৫৩:০৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : 

পটিয়ার মুজাফ্ফরাবাদ কলেজে অভিভাবক সামেবশ সম্প্রতি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো. আবু ছৈয়দ এর সভাপতিত্বে ও যুক্তিবিদ্যা বিষয়ের অধ্যাপিকা গোপা চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক হাসান মাহমুদ, অধ্যাপক কৌশিক চৌধুরী, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপিকা নাছরিন আকতার, অধ্যাপিকা কনিকা দাশ, অধ্যাপক আব্দু শুক্কুর, অধ্যাপক প্রবীর মিত্র। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মো. আনোয়ার, মিঞা, কানু ভট্টাচার্য্য, শাহিন আকতার, রোকেয়া বেগম প্রমুখ। এতে অভিভাবক-শিক্ষকবৃন্দ তাদের বক্তব্যে ছাত্র-ছাত্রীদের নিয়মিত শ্রেণিতে উপস্থিত থেকে পরীক্ষায় ভাল ফলাফল লাভে সচেষ্ট হওয়ার জন্য তাগিদ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *