চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া পৌর কাউন্সিলর গোফরান আবুধাবিতে সংবর্ধিত

প্রকাশ: ২০১৮-০৯-১৬ ২৩:৫৮:২৮ || আপডেট: ২০১৮-০৯-১৬ ২৩:৫৮:২৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশের মানুষ আজ বেঁচে রয়েছে। বিএনপি-জামায়াত দেশে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশের মানুষ বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র বুঝতে পেরেছে। তারা কথায় কথায় গাড়ি ভাংচুর, অংগ্নিসংযোগ ও যানবাহন চলাচল বন্ধ করে দেশের অস্থিতিস্থীল পরিস্থিতি সৃষ্টি করতে চান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশের উন্নয়ন কর্মকান্ডকে আরো একদাপ এগিয়ে নিতে হবে। গত শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাতে সংযুক্ত আরব আমিরাতে একটি ভিআইপি রেঁস্তোরায় পটিয়া প্রবাসী সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গোফরান রানা এই কথা বলেন।

আবুধাবি পটিয়া প্রবাসী সমিতির সভাপতি বেলায়েত হোসেন হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মোরশেদ, প্রধান বক্তা ছিলেন প্রবাসী সমিতির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি মামুন নুর, সহ-সভাপতি রোকন বাপ্পা, সহ-সভাপতি ইউনুচ সিকদার, সহ-সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন, সাবেক সহ-সভাপতি ওসমান গণি আকাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাসেল, যুগ্ম সম্পাদক আবদুর রহিম, মো. খোরশেদ, অর্থ সম্পাদক রাসেল উদ্দিন, দপ্তর সম্পাদক পেয়ার মোহাম্মদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবদুর রহমান বক্কর, সমাজ কল্যাণ সম্পাদক ফরহাদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মান্নান রাজ, সিনিয়র সদস্য সাইমুন আল হাসান, সাইফুল ইসলাম প্রমুখ। কুমিল্লা প্রবাসী সমিতির সাধারণ সম্পাদক ইমদাদুল হক রানা, চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রবাসী আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদক নুর হোসেন, ফটিকছড়ি প্রবাসী সমিতির যুগ্ম সম্পাদক নাসির মামুন। অনুষ্ঠানে কোরআন তেওলাদ করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে গোফরান রানা আরো বলেন, দেশে রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি মানুষের ভাগ্যেন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। চট্টগ্রামের প্রথম শ্রেণীর একমাত্র পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদের অক্লান্ত পরিশ্রমে পটিয়া পৌরসভায় দৃশ্যমান উন্নয়ন কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *