চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বীর কন্ঠ ডেস্ক কন্ট্রিবিউটর

রোহিঙ্গা সঙ্কটকে পুঁজি করে মিয়ানমারের সাথে ব্যবসায়ীক সম্পর্ক জোরদার করছে চীন

প্রকাশ: ২০১৮-০৯-১৬ ১৫:১৭:৩৮ || আপডেট: ২০১৮-০৯-১৬ ১৫:২০:২২

আন্তর্জাতিক ডেস্ক, বীরকন্ঠ :

চলমান রোহিঙ্গা সঙ্কটকে পুঁজি করে মিয়ানমারের সাথে ব্যবসায়ীক সম্পর্ক জোরদার করছে চীন। মিয়ানমারের একের পর এক প্রকল্প হাত করছে শি জিনপিং সরকার।

রাখা্ইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে বার্মিজ সেনাবাহিনী  গণহত্যা চালানোর অপরাধে বিচারের প্রসঙ্গ আসলে জাতিসংঘসহ সর্বস্তরে ঢাল হয়ে দাঁড়ায় বেইজিং। চীন  কর্তৃক রোহিঙ্গা গণহত্যা আড়াল করার নেপথ্যে দেশটি বার্মার সাথে ব্যবসায়ীক স্বার্থ রক্ষার বিষয় উল্লেখযোগ্য।  

সম্প্রতি মিয়ানমারের মূল ভূ-খন্ডের সাথে সংযুক্ত ১ হাজার ৭০০ কিলোমিটার দৈর্ঘ্যের  করিডোর নির্মাণের জন্য   দুই দেশের মধ্যে একটি বিশেষ চুক্তি স্বাক্ষর হয়েছে । গত সপ্তাহে চীন বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) করিডোর স্থাপনের জন্য নেপিদো সরকারের সাথে  চুক্তিতে স্বাক্ষর করেছে।

করিডোরটি চীনকে ভারত মহাসাগরে প্রবেশের জন্য সুবিধা দিবে। অবশ্য ইতোমধ্যে আরব সাগরে প্রবেশে গাবদার বন্দর ব্যবহার করছে বেইজিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *