চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

কর্ণফুলী ফুটবল দলকে জার্সি প্রদান

প্রকাশ: ২০১৮-০৯-১৭ ২৩:০৮:০৮ || আপডেট: ২০১৮-০৯-১৭ ২৩:০৮:০৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনেচ্ছু কর্ণফুলী ফুটবল দলকে উপজেলা পরিষদের পক্ষ থেকে জার্সি প্রদান করা হয়েছে। আজ এ জার্সি খেলোয়াড়দের হাতে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. ফারুক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী, ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিক হক প্রমুখ।

এসময় উপজেলা চেয়ারম্যান পরিচ্ছন্ন খেলা উপহার দেওয়ার মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে সকল খেলোয়াড়ের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *