চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির কমিটি গঠন

প্রকাশ: ২০১৮-০৯-১৭ ২১:১৫:০৫ || আপডেট: ২০১৮-০৯-১৭ ২১:১৫:০৫

চন্দনাইশ প্রতিনিধি:

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রিয় সম্মেলন পরবর্তী চন্দনাইশ উপজেলায় দ্বি-বার্ষিক কমিটি পুনঃ গঠন উপলে দোহাজারী প্রভাতি স্পোটিং কাব হল রুমে  ১৫ সেপ্টেম্বর দুপুরে এক জরুরীসভা গ্রাম ডাক্তার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক, কেন্দ্রিয় প্রতিনিধি ও প্রধান টেনিং সমন্বয়ক গ্রাম ডাঃ মাহামুদুল হাসান। প্রধান আলোচক ছিলেন, চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক ও ট্রেনিং কো-অর্ডিনেটর গ্রাম ডা: রনজিত দাশ। গ্রাম ডাঃ এসএম তারেকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলার গ্রাম ডাক্তার সমিতির অর্থ সম্পাদক নাহার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, গ্রাম ডাঃ যথাক্রমে অঞ্জন বিশ্বাস, জীবন চৌধুরী, কংশরাজ দত্ত, শাহাজানুল হক, কলিম উদ্দীন, মিনহাজ উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে সকল সদস্যদের সম্মতিক্রমে ২ বছরের জন্য গ্রাম ডা: নুরুল ইসলামকে সভাপতি গ্রাম ডা: রনজিত দাশকে সাধারণ সম্পাদক , গ্রাম ডা: এসএম তারেককে  সাংগঠনিক সম্পাদক ও গ্রাম ডাঃ নার্গিস আক্তারকে মহিলা সম্পাদিকা করে  ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *