চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বীর কন্ঠ ডেস্ক কন্ট্রিবিউটর

জাতিসংঘে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমরা কথা বলেছি

প্রকাশ: ২০১৮-০৯-১৭ ২৩:২৯:১৯ || আপডেট: ২০১৮-০৯-১৭ ২৩:২৯:১৯

বীর কন্ঠ ডেস্ক :

নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মনোনীত ব্যক্তির সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম। তবে তিনি ওই সময় বাইরে (ঘানা) ছিলেন। তার দায়িত্বে ছিলেন জাতিসংঘের সহকারী মহাসচিব। আমরা তার সঙ্গে বৈঠক করেছি।’

তিনি বলেন, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমরা কথা বলেছি। তারা এ ব্যাপারে কিছু জানতে চেয়েছেন। আমরা তা জানিয়েছি।

বিএনপির মহাসচিব জানান, জাতিসংঘের সনদে পরিষ্কার বলা আছে- সদস্য দেশের সরকার, বিরোধী দল ও রাজনৈতিক দল এবং ব্যক্তি যে কেউ যে কোনো বিষয়ে উপস্থাপন করতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমার দেখা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল। এতে উপস্থিতি ছিলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জেনারেল (অব.) মাহবুব হোসেন, ড. মইন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *