আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-১৭ ১৯:৫০:০৪ || আপডেট: ২০১৮-০৯-১৭ ১৯:৫০:০৪
বীর কন্ঠ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে মুন্ডারডেইল এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (১৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি-২।
এতে বলা হয়, উপজেলার মুন্ডারডেইল এলাকা দিয়ে ইয়াবার একটি চালান টেকনাফ থেকে কক্সবাজারে পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি-২ এর সাবরাং বিওপির নায়েব সুবেদার মো. লাল মিয়ার নেতৃত্বে ওই এলাকায় অভিযানে যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি প্লাস্টিকের একটি ব্যাগ হাতে করে রাস্তা থেকে নেমে মুন্ডারডেইল গ্রামের ভেতরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে ব্যাগটি ফেলে গ্রামের ভেতর পালিয়ে যান তিনি। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি উদ্ধার করে তার ভেতর থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করেন। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধি