এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-১৭ ২১:২০:৪৪ || আপডেট: ২০১৮-০৯-১৭ ২১:২০:৪৪
চন্দনাইশ প্রতিনিধি:
বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ঠ সমিতির দোহাজারী পৌরসভার ত্রি-বার্ষিক কমিটি গঠন উপলে দোহাজারী পৌরসভাস্থ সাঙ্গু ল্যাবে ১৩ সেপ্টেম্বর রাত ৮টায় এক সভা মোঃ মোসলেম উদ্দীন সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে ৩ বছরের জন্য মোসলেম উদ্দীন সাঈদীকে সভাপতি, গ্রাম ডা: রনজিত দাশকে সাধারণ সম্পাদক, মোঃ জয়নাল আবেদীনকে সাংগঠনিক সম্পাদক ও মোঃ খোরশেদ আলমকে অর্থ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।