চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির পটিয়া উপজেলায় কমিটি গঠন

প্রকাশ: ২০১৮-০৯-১৭ ২১:২৫:৪৫ || আপডেট: ২০১৮-০৯-১৭ ২১:২৫:৪৫

 

চন্দনাইশ প্রতিনিধি:

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রিয় সম্মেলন পরবর্তী পটিয়া উপজেলায় দ্বি-বার্ষিক কমিটি গঠন উপলে পটিয়া আমজুরহাটস্থ একটি কোচিং সেন্টারের কার্যালয়ে গত ১৩ সেপ্টেম্বর দুপুরে এক জরুরীসভা গ্রাম ডাক্তার শাহাজানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক, কেন্দ্রিয় প্রতিনিধি ও প্রধান টেনিং সমন্বয়ক গ্রাম ডাঃ মাহামুদুল হাসান। প্রধান আলোচক ছিলেন, চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক ও ট্রেনিং কো-অর্ডিনেটর গ্রাম ঃ ডা: রনজিত দাশ। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলার সহ-সভাপতি গ্রাম ডাঃ অঞ্জন বিশ্বাস, অর্থ সম্পাদক মিনহাজ উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে সকল সদস্যদের সম্মতিক্রমে ২ বছরের জন্য গ্রাম শাহাজানুল হককে সভাপতি, গ্রাম ডা: মোঃ শাহাজাহান কে সাধারণ সম্পাদক ও গ্রাম ডা: নুরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে  ১৩ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *