বীর কন্ঠ
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-১৭ ২২:৫৭:০২ || আপডেট: ২০১৮-০৯-১৭ ২২:৫৭:০২
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় অবৈধ যানবাহন ও খাবারের দোকানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে তিন মিষ্টি কারখানা ও এক অটোরিক্সা চালককে ৪৫ হাজার ২ শত টাকা জরিমানা করেছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চন্দ্রঘোনা লিচু বাগান ও মরিয়ম নগর চৌমুহনী এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. মাসুদুর রহমান। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, পঁচাবাসি খাবার বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে চন্দ্রঘোনা লিচু বাগান এলাকার আবদুল মালেকের মালিকানাধীন মিষ্টি কারখানা সুইট কিং কে ৩০ হাজার টাকা, সুভাষ ঘোষের মিষ্টি কারখানাকে ১০ হাজার টাকা, মরিয়ম নগর চৌমুহনী এলাকায় প্রদীপ মালাকারকে ৫ হাজার টাকা ও একই এলাকায় মোটর যান অধ্যাদেশ আইনে নিয়ম বহির্ভুতভাবে গাড়ি চালানোর দায়ে রতন দাশ নামে এক অটোরিক্সা চালককে ২ শ টাকা জরিমানা করা হয়।