বীর কন্ঠ
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-১৭ ২৩:০২:২৭ || আপডেট: ২০১৮-০৯-১৭ ২৩:০২:২৭
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. রফিকুল আলম বলেন, ‘অর্থনৈতিক সূচকে বিশ্বের উন্নত দেশের কাতারে যাচ্ছে দেশ। বিশ্বে বাংলাদেশের ধনী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশের এই এগিয়ে যাওয়াকে ধরে রেখে গতিশীল করতে আরও বেশি দক্ষ জনশক্তি লাগবে। বর্তমান সরকার ২০২১, ২০৪১ সহ কযেকটি ভিষণ দিয়েছেন। আর এই প্রজন্মের শিক্ষার্থীরাই ভবিষ্যতের এই ভিষণ বাস্তবায়নে ভূমিকা রাখবে। তাই পড়ালেখা করতে হবে, নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। কারণ সোনার দেশ গড়তে হলে সোনার মানুষ চাই। আর দক্ষ জনশক্তিই হলো সেই সোনার মানুষ।’
সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকালে রাঙ্গুনিয়া উপজেলা অডিটোরিয়ামে বন্ধুমহল আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বন্ধুমহলের আহবায়ক রাসেল রাসুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, উত্তরজেলা মহিলা আওয়ামীলীগ সহসভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশু, রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁঞা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, সদস্য এমরুল করিম রাশেদ, সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, পোমরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওবাইদুল হক, উপজেলা যুবলীগ সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সাধারণ সম্পাদক মো. ইউনুচ, সিনিয়র সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন আহমেদ, পৌরসভার কাউন্সিলর জালাল উদ্দিন, ছাত্রলীগ নেতা জাকিরুল আজম মোরাদ, ওয়ায়েস কাদের, সোহেল আরমান, মো. এরশাদ, নাছির উদ্দিন, যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট রাহিলা চৌধুরী রেখা প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়।