চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বীর কন্ঠ ডেস্ক কন্ট্রিবিউটর

গণমাধ্যমের স্বাধীনতায় সরকার দৃঢ় বিশ্বাসী: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০১৮-০৯-১৯ ১৫:৫৯:৪১ || আপডেট: ২০১৮-০৯-১৯ ১৬:০০:০৫

বীর কন্ঠ  ডেস্ক :

গণমাধ্যমের স্বাধীনতায় সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানিয়েছেন তিনি। খবর: ইউএনবি।

তিনি বলেন, ‘সরকার দৃঢ়ভাবে গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। কিন্তু কেউ এই সুযোগককে শিশুসুলভভাবে ব্যবহার করতে যেন না পারে সেদিকে মনোযোগ দেয়া উচিত।’

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ তহবিল সহায়তা প্রদানের অনুষ্ঠানে এ কথা বলেন শেখ হাসিনা।

গণমাধ্যমে তার বিরুদ্ধে সমালোচনার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তার বিরুদ্ধে কে কী লিখছে সে সম্পর্কে তিনি তেমন কেয়ার করেন না।

শেখ হাসিনা বলেন, ‘যারা আমার পক্ষে লিখেন এবং যারা আমার বিরুদ্ধে লিখেন তাদের সম্পর্কে আমি সামান্যই চিন্তা করি। আমরা মনে করি, যেকোনো কাজ এবং সঠিক সিদ্ধান্ত নেয়ার বিষয়ে আমার নিজের ওপর আস্থা রয়েছে। আমি নিজের আত্মবিশ্বাসের সাথে চলি।’

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ও অভাবগ্রস্ত মোট ১১৩ জন সাংবাদিক এবং বিভিন্ন ঘটনায় নিহত সাংবাদিকদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেয়া হয়।

অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ তহবিলে আরো ২০ কোটি টাকা অনুদানের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

তথ্যমন্ত্রী ও ট্রাস্টের চেয়ারম্যান হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম ও তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, তথ্য সচিব আব্দুল মালেক এবং পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *