চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক আ.ক.ম রইসুল হক বাহার আর নেই

প্রকাশ: ২০১৮-০৯-১৯ ১৭:০৭:৫৭ || আপডেট: ২০১৮-০৯-১৯ ১৭:০৭:৫৭

বীর কন্ঠ ডেস্ক :

মুক্তিযোদ্ধা, চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক আ.ক.ম রইসুল হক বাহার মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি… রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রইসুল হক সুপ্রভাত বাংলাদেশ, দ্য ডেইলি স্টার, দৈনিক পূর্বকোণে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য মরদেহ রাখা হয়। বাদ জোহর বন্দর ভবনের সামনে জানাজা অনুষ্ঠিত হবে।

মুক্তিযোদ্ধা রইসুল হক বাহারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক শুকলাল দাশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *