আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-১৯ ২২:৩৮:৩০ || আপডেট: ২০১৮-০৯-১৯ ২২:৩৮:৩০
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
“সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই ”এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচী-২০১৮ ইং উপলক্ষে চারা বিতরণ অনুষ্ঠান গত সোমবার ভাটিখাইন হযরত র্মিজা আলী লেদু শাহ বহূমূখী দাখিল মাদ্রাসার হল রুমে বিকাল ৩ টায় সম্পন্ন হয়। প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আলমগীর খান এর সঞ্চালনায় পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: পটিয়া শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান নিজামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। তিনি বলেন, আমার এলাকার সিংহভাগ কৃষি পরিবার ইসলামী ব্যাংকের সুবিধাভোগী। তিনি কৃষিখাতে ইসলামী ব্যাংকের অনন্য অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে সকলকে ব্যাংকের পক্ষ থেকে বিতরণকৃত চারা গুলো যত্নসহকারে লাগানোর আহবান জানিয়ে বলেন, ইসলামী ব্যাংক শিল্প বাণিজ্যের পাশাপাশি এখন কৃষি খাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, গাছ আমাদের বন্ধু, পরিবেশের বন্ধু সুতরাং সবুজের এই আয়োজনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সরকারের কৃষি বান্ধব এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে । প্রাণবন্ত উক্ত অনুষ্ঠানের সূচনা লগ্নে স্বাগত বক্তব্য রাখেন, ভাইস-প্রেসিডেন্ট ও শাখা প্রধান সৈয়দ তাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মাবুদ ইসলামাবাদী, প্রতিষ্ঠাতা সুপার হযরত র্মিজা আলী লেদু শাহ বহূমূখী দাখিল মাদ্রাসা, এম রুহুল আমিন, ম্যানেজার অপারেশন্স আইবিবিএল পটিয়া শাখা, মহিউদ্দীন চৌং উপ সহকারী কৃষি কর্মকর্তা, পটিয়া উপজেলা, সভাপতির বক্তব্যে জোন প্রধান নিজামুল হক আগত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, ইসলামী ব্যাংক একটি ব্যতিক্রমধর্মী সেবামূলক আর্থিক প্রতিষ্ঠান, এই ব্যাংক আর্থিক লেনদেনের পাশাপাশি পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন প্রকার জনকল্যাণমূলক কার্যক্রমপরিচালনা করে থাকে, বৃক্ষরোপণ কর্মসূচী তার একটি অংশ, তিনি উপস্থিতির মাঝে ব্যাংকের পরিচিতি তুলে ধরে সবাইকে ইসলামী ব্যাংকের সেবা গ্রহণ করার আহবান জানান । এছাড়াও উক্ত অনুষ্ঠানে সহকারী প্রকল্প কর্মকর্তা ওমর আলী চৌধুরী, গিয়াস উদ্দীন, জুনিয়র ইউনিট অফিসার ছাবের আহমদ মুন্না, হেলাল উদ্দীন সহ অন্যান্য ফিল্ড অফিসার গণ প্রমুখ উপস্থিত ছিলেন ।