চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বীর কন্ঠ ডেস্ক কন্ট্রিবিউটর

পেকুয়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে : পথচারী নিহত 

প্রকাশ: ২০১৮-০৯-১৯ ১৬:২৭:১৩ || আপডেট: ২০১৮-০৯-১৯ ১৬:২৭:১৪

বীর কন্ঠ ডেস্ক :

পেকুয়ায় বাস উল্টে খাদে। এ সময় একজন পথচারী নিহত হয়েছেন। পানির নিচে এখনো মানুষ রয়েছে। স্থানীয়া উদ্ধার চেষ্টা অব্যহত রেখেছে। নিহত লেদু মিয়া (৫৫) টুইটং ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকার মৃত,কবির আহমদের ছেলে। লেদু মিয়া সড়কের পাশে ঘাস কাটছিলেন। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

(১৯ সেপ্টম্বর) বুধবার সকাল সাড়ে ১০টার দিকে টইটং সিমান্ত ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে বাঁশখালী স্প্যাশাল বাসটি যাত্রী নিয়ে পেকুয়ার টইটং আসছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায় ওই বাসে কয়েকজন যাত্রী ছিল। তারা জানায় বাসের নিচে আরো কয়েকজন যাত্রী রয়েছে। চালক সটকে পড়েছে।

পেকুয়ার ইউএনও মাহবুব উল করিম,  ওসি জাকের হোসেন ভুঁইয়া, ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান অব্যহত রেখেছেন। স্থানীয়রা জানায় বাসের হেলপার গাড়িটি চালায়। হঠাৎ চলন্ত অবস্থায় গাড়ির এক্সসেল ভেঙ্গে যায়। এ সময় বাসটি লেদুমিয়ার গায়ের উপর দিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে লেদুমিয়ার মৃত্যু হয়। এদিকে স্থানীয়দের পাশাপাশি ছাত্রলীগ নেতাকর্মীরাও উদ্ধার অভিযানে অংশ নেয়। টইটং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে সোহেল,জাহেদ,বাশার,মিনার,ছোটনসহ ছাত্রলীগ নেতাকর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *