অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-১৯ ২২:১৯:২৭ || আপডেট: ২০১৮-০৯-১৯ ২২:১৯:২৭
বোয়ালখালী প্রতিনিধিঃ
বোয়ালখালীতে পরিত্যক্ত জায়গা থেকে একটি দেশীয় তৈরী এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৮ সেপ্টেম্বর দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার চরণদ্ধীপ ইউনিয়নের পশ্চিম চরণদ্ধীপস্থ ২ নং ওয়ার্ডের পরানীহাট খোলা এলাকার একটি কালবার্টের নিচে পরিত্যক্ত জায়গা থেকে এটি উদ্ধার করেন বোয়ালখালী থানার সেকেন্ড অফিসার মোঃ তাজউদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্স।
উদ্ধারকৃত এলজি, কার্তুজ জিডিমূলে থানায় সংরক্ষণ করা হয়েছে বলে জানান-অফিসার ইনচার্জ মো: সাইরুল ইসলাম। তিনি অারো জানান এ ব্যাপারে ও সংশ্লিষ্টতার খোজেঁ পুলিশ ব্যাপক তদন্ত চালাচ্ছে।