বীর কন্ঠ
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-১৯ ২২:২৫:২৫ || আপডেট: ২০১৮-০৯-১৯ ২২:২৫:২৫
রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রাঙ্গুনিয়ায় মাদক ও চুরি প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সচেতন তরুন ও যুব সমাজের ব্যানারে রোয়াজার হাট , সৈয়দবাড়ি, থানার আশে পাশে ৪ শত প্রচারপত্র বিলি করেন তরুনরা। এলাকায় এসব প্রচারপত্র বিলি করেন আবু সায়েম , হাবিবুল্লাহ টিটু, সঞ্জয় চৌধুরী, মো. আরিফ, মো. সোহেল, কপিল উদ্দিন সিকদার, কাউসার হোসাইন, মাহাবুবুল আলম সিকদার, মো. বাপ্পু, ইকরাম হোসাইন, জাবেদ হোসেনসহ ২০ জন তরুন। বৃহষ্পতিবার(২০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সৈয়দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে “ চুরি ও মাদক প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি প্রচার পত্র বিলির সাথে বিভিন্ন পেশার লোকজনকে জানান তারা।
সন্ধ্যায় প্রচার পত্র বিলি করার সময় তরুন শিক্ষক আবু সায়েম বলেন, “ প্রতিরাতে এলাকায় কোনো না কোনো বাড়িতে চুরির ঘটনা ঘটছে। চুরির পেছনে মাদকসেবীরা জড়িত। মাদক সেবন যারা করে তারাই মূলত চুরি করে। গত এক মাসে ১৮ টি ও দুই বছরে এলাকায় ৭৬ টি চুরির ঘটনা ঘটে। মাদক ও চুরি ঠেকাতে গ্রামে ও হাটবাজারে ৪ শত প্রচারপত্র বিলি করা হয়।”