চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় ডোবা থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার 

প্রকাশ: ২০১৮-০৯-১৯ ১৫:৪৪:৫০ || আপডেট: ২০১৮-০৯-১৯ ১৫:৪৪:৫০

 

লোহাগাড়া উপজেলা সদরের রশিদার পাড়া জামে মসজিদের পাশে হাকিম জানির ভাঙ্গা নামক ডোবা থেকে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের আনুমানিক বয়স ৪৫ বছর। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পচন ধরেছে।

আজ ১৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় স্থানীয় একজন মিহিলা লাশটি দেখতে পান । স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম  জানান,  এলাকার কয়েকজন যুবক ফোন করলে ঘটনাস্থলে এসে পরিদর্শন করি।

তিনি জানান,  কিছুদিন যাবত একটি মানসিক ভারসাম্যহীন লোক এলাকায় ঘুরাফেরা করতে দেখেছেন স্থানীয়রা। সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর ওই লোকটিকে এলাকায় ঘুরাফেরা করতে দেখেছেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে ওইদিন হাকিম জানির ভাঙ্গা নামক ডোবায় গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়। ডোবার পাড়ে একটি লুঙ্গিও পাওয়া গেছে।

খবর পেয়ে লোহাগাড়া থানার উপ- পরিদর্শক অজয় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *