চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় ২ ইয়াবা পাচারকারী আটক 

প্রকাশ: ২০১৮-০৯-১৯ ১৭:৩৪:৫৯ || আপডেট: ২০১৮-০৯-১৯ ১৭:৩৪:৫৯

লোহাগাড়ায় দুই মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ।  ১৮ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে  উপজেলার  চুনতি খাঁন দিঘী এলাকা থেকে ৬ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।

আটককৃত পাচারকারীর নাম কুমিল্লা দাউদকান্দী সুন্দরপুর এলাকার নাছিরের পুত্র শামীম (২০) এবং মুন্সিগঞ্জ গজারিয়া শাহপুর এলাকার মৃত ইন্নত আলীর পুত্র ইয়াসিন (৩০)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ  মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ৬হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *