বেলাল আহমদ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-২০ ০০:৪৪:১৯ || আপডেট: ২০১৮-০৯-২০ ০০:৪৪:১৯
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় আজিজনগর এলাকায় অবাধে পাহাড় কেটে অবৈধ ইট ভাটার তৈরি মাটি মজুদ করার দায়ে এক জনকে অর্থদণ্ড করেছেন উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত।
বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলায় আজিজনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর এ জান্নাত রুমি। এসময় ভাটার মালিক খুরশিদ আলমকে এক লক্ষ টাকা জরিমানা করেন।
রুমি জানান, পাহাড়ের অবৈধ ভাবে পাহাড় কেটে মাটি নিয়ে ইট তৈরি প্রস্তুতি চলছে এসব এলাকায়।