আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-২০ ০০:০২:১০ || আপডেট: ২০১৮-০৯-২০ ০০:০২:১০
বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রাম নগরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন কলেজছাত্র। গ্রেফতারকৃতরা হলেন- মো. ইমরান (২৩), শেখ শফিউল আজম (২৩), ইমন দে (১৯) ও আব্দুল আউয়াল (২১)। এদের মধ্যে শফিউল আজম সরকারি সিটি কলেজের বিবিএস কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে পুলিশ জানায়।
বুধবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শাহজাহান হোটেলের তৃতীয় তলার ২৫০ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়।
সদরঘাট থানার ওসি মো. নেজাম উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। হোটেলের রুমে বসে তারা ছিনতাইয়ের পরিকল্পনা করছিল। গ্রেফতারকৃতদের মধ্যে ইমরানের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ছিনতাইয়ের মামলা আছে।চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।