চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে তিন শিবির নেতা আটক

প্রকাশ: ২০১৮-০৯-২০ ০১:০১:১৮ || আপডেট: ২০১৮-০৯-২০ ০১:০১:১৮

বীর কন্ঠ ডেস্ক :

নগরীর কালামিয়া বাজার থেকে ৩ শিবির নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে দুটি ককটেল পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

আটককৃতরা হলেন, মোহাম্মদ এরশাদ উল্লাহ (২২), মো. মিজানুর রহমান (২৩) ও মো. আসিফ উদ্দিন (২৪)। বাকলিয়া থানা পুলিশ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাতে তাদের করেছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, ‘আটক তিন জন শিবিরের সাথী পর্যায়ের নেতা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের অংশ হিসেবে নাশকতা করার জন্য জড়ো হয়েছিল তারা। আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাহাত্তারপুলে বিসমিল্লাহ টাওয়ারে অভিযান চালিয়ে শিবিরের সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।’ তাদের তিনজনের নামে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে, জানিয়েছেন ওসি প্রণব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *