আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-২০ ২৩:৪০:২১ || আপডেট: ২০১৮-০৯-২০ ২৩:৪০:২১
পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। যার ধারাবাহিকতায় পটিয়ায়ও উন্নয়নের মহাযজ্ঞ চলছে। বিগত ৯ বছরে পটিয়ায় কলেজ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, যোগাযোগ ব্যবস্থা সহজতর করার জন্য সড়ক ও সেতু নির্মাণ, জনগুরুত্বপূর্ণ এলাকায় সোলার সড়ক বাতি স্থাপন, গ্রামিণ এলাকায় বিশুদ্ধ পানীয় জলের জন্য গভীর নলকূপ স্থাপন, স্লুইচ গেইট ও বেড়িবাঁধ নির্মাণ, দু:স্থ মানুষের সেবার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও বিহারের উন্নয়ন বরাদ্দ, উপকারভোগীদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা প্রদান সহ সার্বিকভাবে পটিয়া এগিয়ে যাচ্ছে। সুতারাং শেখ হাসিনার সরকারই দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আগামীতেও শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাতে হবে। কেননা তিনি একমাত্র নেতা যিনি রাষ্ট্র ক্ষমতায় থাকলে বাংলাদেশ সমৃদ্ধির অনন্য উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে। তিনি সম্প্রতি শোভনদন্ডী ইউনিয়নের পশ্চিম রশিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আ’লীগ নেতা আলমগীর খালেদ, উপজেলা সহকারী প্রকৌশলী মোহাম্মদ শফিউল আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুল হক, ফজলুল হক মহব্বত, মাজেদা বেগম শিরু, মুজিবুল হক চৌধুরী নবাব, মিজানুর রহমান, মো. মুসা, গোলাম কিবরিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মাহবুবুল কবির মেম্বার, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম.এ রহিম, এমদাদুল হক, এনাম মজুমদার, আবদুল মোমেন, ফরিদুল আলম টুটুল, মো. ফিরোজ, ফরিদ আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কোরবান আলী, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল বশর প্রমুখ।