বীর কন্ঠ
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-২০ ০০:৫৩:১৬ || আপডেট: ২০১৮-০৯-২০ ০০:৫৩:১৬
এম.এ.এইচ রাব্বী, চট্টগ্রাম থেকে:
বন্দর নগরীর ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছে কলেজ শাখার ইংরেজী বিভাগের ছাত্রলীগ নেতা-কর্মীরা।
বুধবার (১৯সেপ্টেম্বর) দুপুরে নগরীর চকবাজার এলাকার একটি রেষ্টুরেন্টে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্হিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মুহাম্মদ নাছিম, ছোটন শীল, তারেক এইচ.অার, এ.অার দৌলত, মুহাম্মদ মিছবাহ উদ্দীন, রাহুল শীল, মুহাম্মদ শাকের, ইমাম উদ্দীন, মাইনুদ্দীন মুহাম্মদ সাকিব, মুহাম্মদ রাকিবুল ইসলাম, নুরুল অালম, হারুন ইসলাম সহ অন্যান্যরা উপস্হিত ছিলেন।
এসময় সুভাষ মল্লিক সবুজ বলেন, ছাত্রলীগের মুল অাদর্শকে ধারণ করে এতদূর এগিয়ে এসেছি। দলের জন্য কাজ করে যাচ্ছি, অাগামীতেও বঙ্গবন্ধুর চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাব। চট্টগ্রাম কলেজের মাটি, ছাত্রলীগের ঘাটি। এক সময়ের জামায়াত শিবিরের দূর্গ হিসেবে পরিচিত ছিল চট্টগ্রাম কলেজ। চট্টগ্রাম কলেজ থেকে শিবিরের চিহ্ন উৎখাত করা হয়েছে। চট্টগ্রাম কলেজের মাটিতে শিবিরের ঘাটি করতে দেওয়া হবে না।