বীর কন্ঠ
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-২০ ০০:১০:২০ || আপডেট: ২০১৮-০৯-২০ ০০:১০:২০
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় স্কুল ছাত্রীর মা-বাবা’কে ইউনিয়ন পরিষদে ডেকে বাল্যবিয়ে বন্ধ করলেন লালা নগর ইউপি চেয়ারম্যান। এ শিক্ষার্থী লালা নগর ইউনিয়নের লালা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ে। মেয়ের বাড়ি লালা নগর ইউনিয়নের খিলমোগল গ্রামে। বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লালা নগর ইউনিয়ন পরিষদে স্কুল ছাত্রীর মা-বাবাকে ডেকে ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেনা মর্মে মুচলেকা নেন ইউপি চেয়ারম্যান।
লালা নগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম বলেন, পাশ্ববর্তী দক্ষিন রাজা নগর ইউনিয়নের রাজা ভুবন এলাকার এক প্রবাসীর সাথে স্কুল ছাত্রীর বিয়ের চুড়ান্ত কথা চলছিল। খবর পেয়ে মেয়ের মা-বাবাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝায়। তারা ভুল বুঝতে পেরে বিয়ের সিদ্ধান্ত থেকে সরে যান।